জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সুপার জনাব নাসির উদ্দিন আহমেদ জামালপুর শ্রদ্ধা নিবেদন করছেন
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ (১৭ মার্চ) বৃহস্পতিবার ১০.০০ টায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জামালপুর জেলা পুলিশ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২’ উদযাপন করেছে।
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২’ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, জামালপুর পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জনাব জাকির হোসেন সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অফিসার ইনচার্জ জামালপুর সদর থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,জামালপুর, ডিআইও-১ জেলা বিশেষ শাখা,টিআই, ট্রাফিক বিভাগ,জামালপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।